ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি গঠন ঘিরে উৎসবমুখর ক্যাম্পাস

তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি গঠন ঘিরে উৎসবমুখর ক্যাম্পাস

রাজনীতি

তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি গঠন ঘিরে উৎসবমুখর ক্যাম্পাস

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৫ই অক্টোবর ২০২৬ ১০:২৯:৪৩ অপরাহ্ন

তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি গঠনকে ঘিরে শুরু হয়েছে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা। কমিটি গঠনের লক্ষ্যে দ্বিতীয় দিনের ফরম বিতরণ কার্যক্রমে ফরম সংগ্রহ করেছেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিহাদ হাওলাদার।

ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী হিসেবে ফরম সংগ্রহের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্লোগানে স্লোগানে তিতুমীর কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জিহাদ হাওলাদারের ক্যাম্পাসে প্রবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। স্লোগানে মুখর হয়ে ওঠে তিতুমীর কলেজের আশপাশের পরিবেশ।


ফরম সংগ্রহের পর জিহাদ হাওলাদার বলেন, দায়িত্ব পেলে তিতুমীর কলেজে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করবেন তিনি। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় ছাত্রদলকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে তার অন্যতম লক্ষ্য।


তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক সাংগঠনিক তৎপরতা। ফরম বিতরণ ও সংগ্রহের মধ্য দিয়ে সামনে আসছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এদিকে, নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন- তা নিয়ে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও রয়েছে আগ্রহ। সব মিলিয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। এখন অপেক্ষা চূড়ান্ত কমিটি ঘোষণার।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন