ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের একদিন পর নারী বাবুর্চির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের একদিন পর নারী বাবুর্চির মরদেহ উদ্ধার

বাংলাদেশ, সারা বাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের একদিন পর নারী বাবুর্চির মরদেহ উদ্ধার

রূপগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ৫ই অক্টোবর ২০২৬ ১০:৪১:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের একদিন পর রাবেয়া বেগম (৪৫) নামে এক নারী বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২ নম্বর সেক্টরে লেকের পাড়ের ঝোপের ভেতর থেকে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।


নিহত রাবেয়া ভোলার সদর থানার চরখালী এলাকার শামসুদ্দিনের স্ত্রী। তিনি পরিবারের সদস্যদের নিয়ে রূপগঞ্জের নাওড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।


পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুনুর রশিদ জানান, রাবেয়া জলসিঁড়ি আবাসন প্রকল্পের একটি নির্মাণাধীন ভবনে রান্নার কাজ করতেন। রবিবার সন্ধ্যায় কাজ শেষে সেখান থেকে বের হওয়ার পর তিনি আর বাসায় ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।


পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২ নম্বর সেক্টরের লেকের পাড়ের ঝোপের ভেতর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


পুলিশের প্রাথমিক ধারণা, রবিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা রাবেয়া বেগমকে শ্বাসরোধে হত্যা করে মরদেহটি ঝোপের মধ্যে ফেলে রেখে যায়। তবে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন