ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

চুয়াডাঙ্গায় বিএনপি অফিসে ভাঙচুর

চুয়াডাঙ্গায় বিএনপি অফিসে ভাঙচুর

সারা বাংলা

চুয়াডাঙ্গায় বিএনপি অফিসে ভাঙচুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ৫ই অক্টোবর ২০২৬ ১০:৫৯:৫২ অপরাহ্ন

চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নূরনগর কলোনীপাড়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের একটি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন ও আকাশের নেতৃত্বে একদল লোক এই হামলা চালিয়েছে। তবে অভিযুক্ত ছাত্রদল নেতার দাবি, তাকে মারধর করার পর নিজেরাই কার্যালয় ভেঙে তার ওপর দোষ চাপানো হচ্ছে।

 

৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল অভিযোগ করে জানান, তিনি বর্তমানে বিএডিসি ফার্মের শ্রমিক সর্দার হিসেবে কাজ করছেন। এর আগে এই পদে শাহাবুদ্দিন ছিলেন, কিন্তু বিভিন্ন অনিয়মের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়। আসাদুলের দাবি, সর্দার হওয়ার পর থেকেই শাহাবুদ্দিন তার সঙ্গে শত্রুতা করে আসছেন এবং এর জের ধরেই সোমবার ৪-৫টি মোটরসাইকেলে এসে শাহাবুদ্দিন ও তার লোকজন অফিসে হামলা ও ভাঙচুর করে।

 

অন্যদিকে, এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের পক্ষে কাজ করায় একটি স্বার্থান্বেষী মহল ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করেছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষ নিজেরাই নিজেদের অফিস ভাঙচুর করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কার্যালয় ভাঙচুরের বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকেই থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন