ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

যশোরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ২ ভাই-বোনের

যশোরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ২ ভাই-বোনের

সারা বাংলা

যশোরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ২ ভাই-বোনের

কেশবপুর (যশোর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৬ই অক্টোবর ২০২৬ ১২:২৫:০৪ পূর্বাহ্ন

যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) এবং খাজুরা গ্রামের শাহজালালের মেয়ে সুমাইয়া খাতুন (৫)। তারা সম্পর্কে সৎ ভাই-বোন। নয়নের বাবা আক্তার হোসেন এবং সুমাইয়ার মা মৌসুমী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বাবা-মায়ের সঙ্গে শিশু দুটি জাহানপুর গ্রামে নানা হান্নানের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে বাড়ির সবার অগোচরে তারা স্থানীয় ইছার উদ্দিন সানার পুকুরে শাপলা ফুল তুলতে যায়। এ সময় তারা পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্বজনরা তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই পুকুর থেকেই তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিসবাহ উদ্দিন জানান, পানিতে ডুবেই শিশু দুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন