ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

চট্টগ্রামে খেলতে গিয়ে পাশের পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

চট্টগ্রামে খেলতে গিয়ে পাশের পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

সারা বাংলা

চট্টগ্রামে খেলতে গিয়ে পাশের পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৬ই অক্টোবর ২০২৬ ১২:৩৪:৩৮ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী তালুকদার বাড়িতে এই দুঃখজনক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ওই এলাকার মোহাম্মদ সরোয়ারের মেয়ে সাদিয়া (৬) এবং বেলাল উদ্দীনের মেয়ে মারিয়া (৭)। পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরের পর বাড়ির সবার অগোচরে শিশু দুটি খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করা হয়।

 

ধর্মপুর ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম জানান, স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

 

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় জে. কে. মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক সরোয়ার কামাল বলেন, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তারা আগেই মারা গেছে। একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন