ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া

আবারও রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত ৮

আবারও রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত ৮

আন্তর্জাতিক, এশিয়া

আবারও রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

মিয়ানমারের সংঘাতকবলিত রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়শিবিরে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় দুই দিনে অন্তত আটজন নিহত হয়েছেন। সোমবার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও স্থানীয় একটি যুব সংগঠনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। এর মাত্র এক সপ্তাহ আগেই একই রাজ্যে জান্তার আরেকটি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছিল।

আরাকান আর্মি এবং পুন্নাগিউন ইয়ুথ অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার বিকেলে পুন্নাগিউন টাউনশিপের একটি আশ্রয়শিবিরে প্রথম বিমান হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত এবং ১১ জন আহত হন। এরপর সোমবার সকালে একই এলাকায় আরেকটি শিবিরে চালানো দ্বিতীয় হামলায় আরও দুজন নিহত ও দুজন আহত হন। স্থানীয় সংগঠনের এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত শিবিরের বাসিন্দারা সবাই গৃহহীন নিরীহ বেসামরিক মানুষ।

 

মিয়ানমারের সামরিক সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে তারা বরাবরই দাবি করে আসছে যে অভিযানকালে বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়। বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাখাইন রাজ্যে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে শুরু হওয়া রক্তক্ষয়ী গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন