ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রুসহ মোট ৩২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেন।

দেশটির এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, সোমবার উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এটিআর-৪২ মডেলের এই সামরিক বিমানটি মূলত নাইজেরিয়ার অর্থনৈতিক হাব লাগোসে একটি রুটিন মিশনে যাচ্ছিল। যাত্রাপথে এডো প্রদেশ থেকে লাগোসের মাঝামাঝি স্থানে অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় বিমানটি ভয়াবহ এই দুর্ঘটনার কবলে পড়ে। পরবর্তীতে একটি নৌঘাঁটির কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।

 

নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ওই এলাকায় ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলের সদস্যরা নৌকায় করে অভিযান চালাচ্ছেন এবং সেখানে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমিয়েছে। ঘটনাস্থলে থাকা এক স্থানীয় ব্যক্তি জানান, বিধ্বস্ত হওয়ার সময় বিমানটির আঘাতে বেশ কিছু গাছপালা ভেঙে গেছে। সেখান থেকে নিহতদের দেহাবশেষের পাশাপাশি কিছু পোশাক ও জুতা উদ্ধার করা হয়েছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন