সারা বাংলা
পটুয়াখালীতে ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২১ টন (২১ হাজার কেজি) ভারতীয় জিরাসহ একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
উদ্ধারকৃত এসব জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার লোহালিয়া নদীর পালপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন কার্গো বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই জিরা উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত জিরা ও বোটটি পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশব্যাপী চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ডিবিসি/পিআরএএন