ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে কলেজ ছাত্রদল নেতা বহিষ্কার

পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে কলেজ ছাত্রদল নেতা বহিষ্কার

সারা বাংলা

পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে কলেজ ছাত্রদল নেতা বহিষ্কার

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

পটুয়াখালীতে এক কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন ও চাঁদা আদায়ের অভিযোগে সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইফুর রহমান সাকিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, পটুয়াখালী শহরের বসাক বাজার এলাকা থেকে সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মনিরকে তুলে নিয়ে যান সাকিব ও ছাত্রদলের আরেক কর্মী সিয়াম। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, রাতভর অমানবিক নির্যাতনের পর মনিরের কাছ থেকে এক লাখ টাকা আদায় করা হয় এবং তার ব্যবহৃত একটি দামি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এই গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসার পরই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে সাকিবের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন