ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

আন্তর্জাতিক, অন্যান্য

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

মহাজাগতিক কণা শনাক্তে যুগান্তকারী অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ান জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার (৬ অক্টোবর) তার নাম ঘোষণা করে।

হালজেন দীর্ঘদিন ধরে মহাবিশ্ব থেকে পৃথিবীতে আসা রহস্যময় অতিক্ষুদ্র কণা শনাক্তের প্রযুক্তি উন্নয়নে কাজ করেছেন। এসব কণাকে প্রায়ই ‘ঘোস্টলি’ বা ‘ভৌতিক’ কণা বলা হয়, কারণ এগুলো পদার্থের মধ্য দিয়ে প্রায় বাধাহীনভাবে চলাচল করতে পারে। ফলে সেগুলো শনাক্ত করা বিজ্ঞানীদের জন্য অত্যন্ত কঠিন।


এই কঠিন কাজকে সম্ভব করতে হালজেন অ্যান্টার্কটিকায় বিশাল আকারের একটি পর্যবেক্ষণকেন্দ্র গড়ে তোলার উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বরফের গভীরে স্থাপিত সেই পর্যবেক্ষণব্যবস্থার মাধ্যমে দূর মহাবিশ্ব থেকে আসা কণার উপস্থিতি শনাক্ত করা সম্ভব হয়েছে।


নোবেল কমিটির মতে, হালজেনের গবেষণা মহাবিশ্ব পর্যবেক্ষণের একটি সম্পূর্ণ নতুন পথ তৈরি করেছে। প্রচলিত জ্যোতির্বিজ্ঞানে মূলত আলো ও অন্যান্য তড়িৎচুম্বকীয় বিকিরণ পর্যবেক্ষণ করা হলেও তার কাজ মহাজাগতিক কণাকে ব্যবহার করে মহাবিশ্বের অজানা ঘটনাগুলো অনুসন্ধানের সুযোগ তৈরি করেছে।


ফলে তার গবেষণা শুধু কণা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেই নয়, জ্যোতির্বিজ্ঞানের জন্যও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই অবদানের স্বীকৃতিতেই তাকে ২০২৬ সালের পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে।


সূত্র: সিএনএন


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন