ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

লোহিত সাগরে জরুরি সংকেত দিয়ে নিখোঁজ মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার

লোহিত সাগরে জরুরি সংকেত দিয়ে নিখোঁজ মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার

আন্তর্জাতিক, আরব

লোহিত সাগরে জরুরি সংকেত দিয়ে নিখোঁজ মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সৌদি আরবের পশ্চিম উপকূলের কাছে লোহিত সাগরের ওপর দিয়ে উড্ডয়নের সময় জরুরি অবস্থা ঘোষণা করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার। পরে সেটি প্রকাশ্যে পাওয়া ফ্লাইট-ট্র্যাকিং তথ্য থেকে অদৃশ্য হয়ে যায়।

সোমবার (৫ অক্টোবর) সৌদি আরবের ইয়ানবু শহরের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। হেলিকপ্টারটি ছিল সিকোরস্কি এমএইচ-৬০আর সিহক মডেলের এবং এটি ‘VVHR512’ কল সাইন ব্যবহার করছিল।


প্রকাশ্য ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, স্থানীয় সময়ের হিসাবে সোমবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি জরুরি অবস্থা ঘোষণা করে। সে সময় এটি প্রায় ৪৭৫ ফুট উচ্চতায় উড়ছিল বলে ট্র্যাকিং তথ্যে দেখা যায়।


এরপর হেলিকপ্টারটির প্রদর্শিত উচ্চতা দ্রুত কমে শূন্যে নেমে আসে। কিছুক্ষণ পর সেটি ফ্লাইট-ট্র্যাকিং সেবা থেকে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়।


ঘটনার পর হেলিকপ্টারটির অবস্থান, এর আরোহীদের অবস্থা কিংবা জরুরি পরিস্থিতির কারণ সম্পর্কে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু প্রতিবেদনে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে দাবি করা হয়েছে। তবে এসব দাবির পক্ষে এখনো কোনো সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।


ফলে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়েছে কি না, কিংবা জরুরি অবস্থা ঘোষণার পর কী ঘটেছে-তা এখনো নিশ্চিত নয়।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন