ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই প্রত্যাহার

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই প্রত্যাহার

সারা বাংলা

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা যায়, মঙ্গলবার সকালে মামলা সংক্রান্ত বিষয়ে এক ব্যক্তির কাছ থেকে এএসআই অতনুর ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তির সঙ্গে কথা বলার একপর্যায়ে তার কাছ থেকে ১০ হাজার টাকা নিচ্ছেন তিনি। টাকা চাওয়া এবং দেয়া নেয়ার পুরো ঘটনাটি গোপনে ধারণ করে পরে প্রকাশ করা হয়। ভিডিওটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে বক্তব্য জানতে অতনু বণিকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তিনি একটি সভা শেষে ভিডিওটি দেখেছেন, যা প্রায় ছয় মাস আগের। পরে ভিডিওটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠালে তারা অতনু বণিককে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করেন।

 

এর আগে সোমবার একই থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসেনের ঘুষ নিয়ে করা একটি মন্তব্যের ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ঘুষের টাকা দিয়ে পোশাক বানিয়েছেন, তাই তাকে ঘুষ খেতে হবে। এরপর তাকেও প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয় এবং ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। একই থানার পরপর দুই এএসআইয়ের এমন কাণ্ডে পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন