ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় তুর্কি শস্যবাহী জাহাজ ডুবি, নিহত ২

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় তুর্কি শস্যবাহী জাহাজ ডুবি, নিহত ২

আন্তর্জাতিক, অন্যান্য

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় তুর্কি শস্যবাহী জাহাজ ডুবি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কৃষ্ণসাগরে ড্রোন হামলার পর আগুন ধরে ডুবে গেছে তুর্কি মালিকানাধীন একটি শস্যবাহী কার্গো জাহাজ। সোমবারের এ ঘটনায় দুই নাবিক নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও তিনজন এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন। রোমানিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে।


‘রোয়াদ মাম্মাদভ’ নামের জাহাজটি তুরস্কের এমজি শিপিং ৫-এর মালিকানাধীন এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পতাকাবাহী। ইউক্রেনের ওদেসা অঞ্চলের ইসমাইল বন্দর থেকে ইতালির রাভেনার উদ্দেশে যাত্রা করেছিল এটি। হামলার প্রায় তিন ঘণ্টা আগে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়।


রোমানিয়ার উপকূল থেকে প্রায় ২০ মাইল দূরে দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলে হামলাটি ঘটে। পেসকারুস অফশোর প্ল্যাটফর্ম থেকে ঘটনাস্থল প্রায় ৯ নটিক্যাল মাইল দূরে। বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়। পরে রোমানিয়ার জাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার অভিযান চালানো হয়।


আহত তিন নাবিককে হেলিকপ্টারে করে রোমানিয়ার কনস্টান্টা শহরের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বয়স ২২ থেকে ৫০ বছরের মধ্যে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সচেতন ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন।


রোমানিয়ার কর্তৃপক্ষ এখনো হামলার জন্য কাউকে দায়ী করেনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, দুটি রুশ ড্রোন ভুট্টাবাহী বেসামরিক জাহাজটিতে হামলা চালিয়েছে। তিনি জানান, জাহাজটিতে আজারবাইজান ও ভারতের নাগরিকরাও ছিলেন।


সূত্র: ইউরোনিউজ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন