ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা, অপরাধ

মানিকগঞ্জে মা ও ছেলে হত্যা মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

মানিকগঞ্জে মা ও ছেলে হত্যা মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

সারা বাংলা, অপরাধ

মানিকগঞ্জে মা ও ছেলে হত্যা মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

মানিকগঞ্জের সাটুরিয়ায় মা ও ছেলেকে হত্যার দায়ে সোলায়মান হোসেন নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা না দিলে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে আসামির উপস্থিতিতে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এই রায় ঘোষণা করেন।

 

সাজাপ্রাপ্ত সোলায়মান হোসেন সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা গ্রামের আব্দুর রহমানের ছেলে। নিহত পারভিন আক্তার সম্পর্কে তার ভাবি ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আ ফ ম নূরতাজ আলম বাহার।

 

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ জানুয়ারি রাত সাড়ে আটটা থেকে পরদিন সকাল ছয়টার মধ্যে সাটুরিয়া উপজেলার সাফুল্লী গ্রামে নিজ বাড়ির দ্বিতীয় তলায় পারভিন আক্তার ও তার ছয় বছরের ছেলে আব্দুল নূরকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

 

এই ঘটনায় ৯ জানুয়ারি নিহত পারভিনের মা মজিরন বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ১৪ মে পুলিশ পরিদর্শক আবুল কালাম কেবল সোলায়মান হোসেনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় মোট ৩১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোলায়মানকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মাহাবুবুল ইসলাম।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন