ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কিশোরগঞ্জে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম, ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

কিশোরগঞ্জে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম, ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

সারা বাংলা

কিশোরগঞ্জে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম, ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দোতলা টিনশেডের একটি বসতঘর ও সারের গুদাম পুড়ে গেছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে মিঠামইন উপজেলা সদরের গিরিসপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

খবর পেয়ে মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রুস্তম আলীর নেতৃত্বে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের লিডিংম্যান তানভীর হাসান জানান, রান্নার সময় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে দোতলা টিনশেড ভবনটির ১৫টি কক্ষ ও সারের গুদাম ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক এক কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১০ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন