ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের ঘটনা

ফায়ার সার্ভিস ডেকে বাংলো ধোয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

ফায়ার সার্ভিস ডেকে বাংলো ধোয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে
ভারতের ঘটনা

ফায়ার সার্ভিস ডেকে বাংলো ধোয়ার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ভারতের গুজরাতের ধনপুর তালুকে ব্যক্তিগত বাংলো পরিষ্কারের কাজে দমকল বাহিনীর গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক বাচ্চুভাই খাবড়ের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি বড় সাদা বাংলোর সামনে দমকলের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কয়েকজন ব্যক্তি দমকলের হোসপাইপ ব্যবহার করে বাংলোটি পানি দিয়ে ধুয়ে দিচ্ছেন। অথচ সেখানে আগুন লাগা বা অন্য কোনো জরুরি পরিস্থিতির চিহ্ন দেখা যায়নি।


প্রতিবেদন অনুযায়ী, ধনপুর তালুকে অবস্থিত বাচ্চুভাইয়ের ওই বাংলো পরিষ্কার করার জন্য দেবগড় বাড়িয়া পুরসভার দমকলের গাড়িটি পাঠানো হয়েছিল। পুরসভার এক কর্মীর দাবি, পুরপ্রধান ধর্মেশ কলালের নির্দেশে গাড়িটি বিধায়কের বাড়িতে পাঠানো হয়। তবে কী কাজে সেটি ব্যবহার করা হবে, তা তিনি জানতেন না।


ওই কর্মী আরও জানান, দমকল বিভাগ সাধারণত জরুরি খবর পেলে দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগে থেকে বিস্তারিত কারণ জানতে চায় না। পরে বিষয়টি জানাজানি হলে দমকলের গাড়িটি ফিরিয়ে আনা হয়। এ ঘটনায় বাচ্চুভাইয়ের কাছে ২৭০০ টাকা দাবি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।


‘এস.বি.নিউজ়লাইভ’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পাশাপাশি বিধায়কের শাস্তির দাবিও উঠেছে।


সূত্র: আনন্দবাজার


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন