ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু

সারা বাংলা

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৬ই অক্টোবর ২০২৬ ০৬:২৬:১১ অপরাহ্ন

মানিকগঞ্জের ঘিওরে ঘরের টিনের বেড়ায় হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পূর্ণিমা নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের চর কোশুন্ডা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত পূর্ণিমা ওই গ্রামের মৃত জামাল শেখের মেয়ে। সে বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। 

 

নিহতের চাচাতো ভাই পাভেল হোসেন জানান, সকালে ঘরের টিনের বেড়ায় হাত লাগার সঙ্গে সঙ্গেই পূর্ণিমা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে পূর্ণিমাকে মৃত ঘোষণা করেন। ঘিওর থানার পুলিশ জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবর তারা পেয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন