ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ছারপোকার উপদ্রবের কারণে বাতিল একাধিক ট্রেনের যাত্রা

যুক্তরাজ্যে ছারপোকার উপদ্রবের কারণে বাতিল একাধিক ট্রেনের যাত্রা

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ছারপোকার উপদ্রবের কারণে বাতিল একাধিক ট্রেনের যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

যুক্তরাজ্যে ট্রেনের চালকের কেবিনে ছারপোকা পাওয়ার পর একাধিক ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

কেন্ট, ইস্ট সাসেক্স এবং গ্রেটার লন্ডনে রেল পরিচালনাকারী সংস্থা সাউথইস্টার্ন জানিয়েছে, আক্রান্ত দুটি ট্রেনের চালকের কেবিন থেকে যাত্রীদের বগিগুলো আলাদা করতে সেগুলোর দরজা তালাবদ্ধ করে রাখা হয়েছিল। ট্রেন দুটিকে পুরোপুরি পরিষ্কার ও প্রয়োজনীয় কীটনাশক ছিটানোর উপযুক্ত স্থানে নেওয়ার জন্যই শুধু সাময়িকভাবে লাইনে রাখা হয়েছিল বলে জানায় প্রতিষ্ঠানটি।


গত ২২ সেপ্টেম্বর প্রধান প্রধান রেলপথে চলাচলের সময় চালকরা কেবিনে এসব ছারপোকা দেখতে পান, যার জেরে তাৎক্ষণিকভাবে পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হাই স্পিড-১ ট্রেনের কোনোটিতেই এই পোকা পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাউথইস্টার্ন জানায়, আক্রান্ত ট্রেনগুলো লন্ডন থেকে আসা ট্রেনের শেষ গন্তব্য হেস্টিংসের ওয়েস্ট মেরিনা ডিপোর আওতাধীন ছিল। এই রুটের ট্রেনগুলো ব্যাটল, টানব্রিজ ওয়েলস এবং সেভেনওকস হয়ে চলাচল করে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, যাত্রীরা যাতে ‘নিরাপদে এবং নিশ্চিত মনে যাতায়াত করতে পারেন’, সেজন্য ট্রেন ও স্টেশনগুলো ‘পুঙ্খানুপুঙ্খভাবে’ পরিষ্কার করা হয়।


সাউথইস্টার্নের চালক বিভাগের প্রধান ওলি টার্নার বলেন, ‘আমাদের চালকদের সঙ্গে দারুণ সম্পর্ক রয়েছে। এসব বিচ্ছিন্ন ঘটনায় তারা আমাদের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। যখনই আমরা এমন কোনো অভিযোগ পাই, তখন ট্রেনগুলোকে পুরোপুরি নিরাপদ ঘোষণার আগে খুব ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তবেই আবার চলাচলের অনুমতি দিই। এই ঘটনাটি কেবল আমাদের দুটি ট্রেনের চালকের কেবিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং যাত্রীদের বসার কোনো অংশে ছারপোকার উপস্থিতি পাওয়া যায়নি।’


সূত্র: বিবিসি


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন