ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মাদারীপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

মাদারীপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

সারা বাংলা

মাদারীপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

খেলার ছলে আর গোসল করতে গিয়ে মুহূর্তের অসতর্কতায় নিভে গেল দুটি নিষ্পাপ প্রাণ। মাদারীপুরের শিবচর উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে সাইমা (২) ও নাজমুল হোসেন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর থেকে বিকেলের মধ্যে উপজেলার কুতুবপুর ও দত্তপাড়া ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটে।

নিহত দুই বছরের শিশু সাইমা কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী করিম শিকদারকান্দি গ্রামের সাইফুল শিকদারের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, দুপুরে খাওয়ার পর সাইমা নিজের মতো খেলছিল। 

 

একপর্যায়ে সবার অজান্তে ঘরের বাথরুমে থাকা পানিভর্তি বালতিতে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জমিল হোসেন খান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

অন্যদিকে, উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামে বাড়ির পাশের খালে গোসল করতে নেমে নাজমুল হোসেন নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ওই গ্রামের খোকন মালের ছেলে। সে স্থানীয় ১১০ নম্বর চরবাচামারা মহিদুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

 

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই কষ্টের। ছোট শিশুদের ব্যাপারে পরিবারের সদস্যদের আরও সতর্ক ও সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।


ডিবিসি/এমএনকে

আরও পড়ুন