ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

তিন বছরে দুইবার বিধবা, সন্তানও হারিয়েছেন গাজার এক মা

তিন বছরে দুইবার বিধবা, সন্তানও হারিয়েছেন গাজার এক মা

আন্তর্জাতিক, আরব

তিন বছরে দুইবার বিধবা, সন্তানও হারিয়েছেন গাজার এক মা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

গাজায় তিন বছরের যুদ্ধে দুই স্বামী ও দুই সন্তানকে হারিয়েছেন ৩৪ বছর বয়সী নিসরিন তৌমান। সব হারানোর পর এখন একমাত্র মেয়ে সিদরাকে ঘিরেই বেঁচে থাকার চেষ্টা করছেন তিনি।

যুদ্ধের আগে মধ্য গাজার নুসেইরাতে স্বামী সামি ও দুই ছেলে মাহমুদ ও লাইথকে নিয়ে সুখের সংসার ছিল নিসরিনের। ২০২৪ সালের ৮ জুন পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে থাকার সময় ভয়াবহ হামলা শুরু হয়। সন্তানদের নিরাপদে আনতে বাইরে গিয়ে গুলিতে নিহত হন সামি। কিছুক্ষণ পরই তাদের বাড়িতে বিমান হামলা হয়। এতে নিসরিনের দুই সন্তানসহ একই পরিবারের ১৮ জন নিহত হন।


স্বামী ও সন্তানদের হারিয়ে আল-মাওয়াসির একটি তাঁবুতে পরিবারের সঙ্গে আশ্রয় নেন নিসরিন। সাড়ে চার মাস পর মৃত বোনের স্বামী মোহাম্মদকে বিয়ে করেন তিনি। মূলত বোনের চার সন্তানকে দেখাশোনা করতেই এ সিদ্ধান্ত নেন।


ধীরে ধীরে নতুন জীবনে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন নিসরিন। পরে তিনি আবার সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ২০২৫ সালের ৮ জুলাই নুসেইরাতের আল-আওদা হাসপাতালের কাছে হামলায় নিহত হন দ্বিতীয় স্বামী মোহাম্মদ। তখন নিসরিন অন্তঃসত্ত্বা ছিলেন।


চার মাস পর তিনি কন্যাসন্তান সিদরার জন্ম দেন। বর্তমানে সিদরাকে নিয়ে গাজায় পরিবারের সঙ্গে থাকছেন নিসরিন। মেয়ের যত্নই এখন তার জীবনের প্রধান অবলম্বন। তবে অতীতের একের পর এক মৃত্যু ও শোক এখনো তাকে তাড়া করে ফেরে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন