ডিবিসি নিউজdbcnews.tv

অপরাধ

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

অপরাধ

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিষধর সাপের কামড়ে সেজুতি ঘরামী নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেজুতি ওই গ্রামের বিরাংশু ঘরামীর মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে নিজ ঘরে খাটের ওপর বসে পা নিচে ঝুলিয়ে রেখেছিল সেজুতি। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে স্বজনরা তাকে নিয়ে বরিশালের উদ্দেশে রওনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুন