ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

শরীয়তপুরে উপজেলা বিএনপি নেতাকে টার্গেট করে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

শরীয়তপুরে উপজেলা বিএনপি নেতাকে টার্গেট করে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

বাংলাদেশ, সারা বাংলা

শরীয়তপুরে উপজেলা বিএনপি নেতাকে টার্গেট করে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

শরীয়তপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে টার্গেট করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাংলা বাজারের মূল সড়কে এই হামলার ঘটনা ঘটে। এ সময় ককটেলের স্প্লিন্টারে তার হাত ও পায়ে কিছুটা আঘাত লাগে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বের একটি বিরোধকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। গত সোমবার (৫ই অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত একটি ব্যানার ছিঁড়ে ফেলেন স্থানীয় জামায়াত নেতা ছালামের বড় ভাই আবু তালেব। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বুধবার (৬ অক্টোবর) বাংলা বাজার এলাকায় বিএনপি নেতা মতিউর রহমান সাগরের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল হয় এবং তাকে সাময়িকভাবে অবরুদ্ধ করার ঘটনাও ঘটে।


পরবর্তীতে রাতের দিকে ক্লাব থেকে বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এতে তিনি কিছুটা আহত হন।


স্থানীয়রা জানান, বিকট শব্দ পেয়ে আমরা এসে দেখি, মতিউর রহমান সাগরকে উদ্দেশ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন