ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনায় যুবক আটক

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনায় যুবক আটক

বাংলাদেশ, সারা বাংলা

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনায় যুবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৭ই অক্টোবর ২০২৬ ০৭:২৯:২৮ পূর্বাহ্ন

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনায় আব্দুর রহমান ওরফে সম্রাট (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে সদর পৌর এলাকার কাঞ্চননগর পাড়ার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে শহরের কাঞ্চননগর এলাকা থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর থানা পুলিশ। বর্তমানে তাকে সদর থানায় রাখা হয়েছে।


জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, ঘটনা ঘটার পর থেকেই জড়িতদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। পরে রাত সাড়ে আটটার দিকে শহরের কাঞ্চননগর এলাকা থেকে তাকে আটক করা হয়। সিসি ক্যামেরা ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন