ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

চট্টগ্রাম বন্দরের ছবি, ভিডিও ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি

চট্টগ্রাম বন্দরের ছবি, ভিডিও ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি

সারা বাংলা

চট্টগ্রাম বন্দরের ছবি, ভিডিও ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে পূর্বানুমতি ছাড়া বন্দর-সংশ্লিষ্ট যেকোনো ছবি, ভিডিও ও পরিচালনাগত তথ্য প্রকাশ বা প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)।

বন্দর ব্যবহারকারী, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য এই কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ রেফায়েত হামীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, অনুমতি ছাড়া নিরাপত্তা, জাহাজ চলাচল, পণ্য খালাস ও অবকাঠামোসংক্রান্ত সংবেদনশীল তথ্য প্রচার করলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২ এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

তবে এই নির্দেশনার আইনি ভিত্তি ও জারির সময় নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। নিউ মুরিং কনটেইনার টার্মিনাল ১৫ বছরের জন্য বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রস্তাব নিয়ে সাম্প্রতিক সময়ে বন্দরে উত্তেজনা চলছে। আন্দোলনকারীরা বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে আগামী ১৩ অক্টোবর তার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণাও দিয়েছেন। এমন উত্তপ্ত পরিস্থিতিতে তথ্য প্রকাশে আকস্মিক এই বিধিনিষেধকে নিছক নিরাপত্তা ব্যবস্থা নাকি জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন