বিবিধ
৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা নিয়ে বাজারে আসছে রিয়েলমি সি১০০

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের সি-সিরিজের নতুন চমক ‘রিয়েলমি সি১০০’ (realme C100) বাজারে আনতে যাচ্ছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, টেকসই গঠন এবং স্মুথ পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি এই ফোনটি মূলত তরুণ ব্যবহারকারীদের দৈনন্দিন বহুমুখী চাহিদা পূরণের লক্ষ্যে আনা হচ্ছে।
ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি। দ্রুত চার্জ করার জন্য এতে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, আর কোম্পানিটি এতে ৭ বছরের ব্যাটারি হেলথের নিশ্চয়তা দিচ্ছে। রিয়েলমি ল্যাবের পরীক্ষা অনুযায়ী, একবার পুরোপুরি চার্জ করলে ডিভাইসটি টানা ১.৭ দিন সচল থাকবে। এর মাধ্যমে ঘন ঘন চার্জিংয়ের ঝামেলা ছাড়াই ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং (ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ডস), ২৪ ঘণ্টার বেশি স্ট্রিমিং, ২০ ঘণ্টার বেশি নেভিগেশন এবং ৪০ ঘণ্টার বেশি সাধারণ কাজ অনায়াসেই করা যাবে।
ডিভাইসটির স্থায়িত্ব নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে আর্মরশেল গ্লাস এবং শক্তিশালী প্রোটেক্টিভ লেয়ার, যা হাত থেকে পড়ে যাওয়া বা ডিসপ্লের স্ক্র্যাচ থেকে ফোনটিকে সুরক্ষা দেবে। এছাড়া ধুলা ও পানি থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৬৯-প্রো (IP69-Pro) রেটিং এবং মিলিটারি-গ্রেড শক রেসিস্ট্যান্স প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
অনলাইন ক্লাস, গেমিং কিংবা স্ট্রিমিং সব মিলিয়ে ব্যস্ত জীবনের নির্ভরযোগ্য অল-রাউন্ডার সঙ্গী হিসেবে রিয়েলমির নতুন এই স্মার্টফোনটি ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতা দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ডিবিসি/পিআরএএন