ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

প্রতিবেশীর বাড়ি ঝুঁকিতে ফেলে মাটি কাটায় লালমনিরহাটে যুবকের ২ মাসের কারাদণ্ড

প্রতিবেশীর বাড়ি ঝুঁকিতে ফেলে মাটি কাটায় লালমনিরহাটে যুবকের ২ মাসের কারাদণ্ড

সারা বাংলা

প্রতিবেশীর বাড়ি ঝুঁকিতে ফেলে মাটি কাটায় লালমনিরহাটে যুবকের ২ মাসের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রতিবেশীর বসতবাড়ি ঝুঁকিতে ফেলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে শাহীন আলম (৪৫) নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শাহীন আলম ওই এলাকার মৃত আব্দুল মোত্তালেবের ছেলে।

 

স্থানীয়রা ও প্রশাসন সূত্রে জানা গেছে, শাহীন আলম প্রতিবেশীর বসতবাড়ির সীমানার পাশেই গভীর করে মাটি কাটছিলেন। এতে প্রতিবেশীর বাড়িটি মারাত্মক ঝুঁকিতে পড়ে। প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ইউএনও বরাবর লিখিত আবেদন করেন।

 

অভিযোগের ভিত্তিতে মাটি কাটা বন্ধ রাখতে তুষভাণ্ডার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাকে একাধিকবার পাঠানো হলেও শাহীন আলম সেই নির্দেশ অমান্য করে কাজ চালিয়ে যান। পরে ইউএনও নিজে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে অবৈধভাবে মাটি কেটে প্রতিবেশীর ক্ষতি করার বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত শাহীন আলমকে লালমনিরহাট কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন