ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ভৈরবে নববিবাহিত মেয়েকে বিদায়ের পরই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবার

ভৈরবে নববিবাহিত মেয়েকে বিদায়ের পরই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবার

সারা বাংলা

ভৈরবে নববিবাহিত মেয়েকে বিদায়ের পরই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবার

ভৈরব প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

মেয়ের বিয়ের ফিরাযাত্রার আনন্দঘন দিনটি মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকবর আলী (৫০) নামের এক চালক নিহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার শিমুলকান্দী ইউনিয়নের তুলাকান্দী গ্রামের একটি অটোরিকশার গ্যারেজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত আকবর আলী উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। পেশায় অটোরিকশাচালক আকবর আলীর সংসারে তিন কন্যাসন্তান রয়েছে। তার আকস্মিক এই মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে আকবর আলী তার নববিবাহিত মেয়ের ফিরাযাত্রা অনুষ্ঠান সম্পন্ন করেন। অনুষ্ঠান শেষে তিনি তুলাকান্দী এলাকায় পাভেল মিয়ার গ্যারেজ থেকে নিজের অটোরিকশা আনতে যান। গ্যারেজে রিকশাটি নিয়ে আসার সময় চার্জের লাইন খুলতে গিয়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন।

 

পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানিয়া ইসলাম নেভী জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।

 

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন