ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৫

মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৫

সারা বাংলা

মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৫

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

মুন্সিগঞ্জের শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় গ্রাহকদের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশের পর বুধবার সন্ধ্যায় ব্যাংক শাখা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ব্যাংকটির সাবেক দুই ব্যবস্থাপক, একজন বর্তমান শাখা ব্যবস্থাপক এবং দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

 

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রেজাউল হক (৪২), ব্যবস্থাপক, মুন্সিগঞ্জ দিঘীরপাড় শাখা। তিনি এর আগে মুন্সিগঞ্জ শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। মো. জিন্নাহ হোসেন (৩৪), অফিসার (ক্যাশ), সীমপাড়া শাখা। তিনি এর আগে শ্রীনগর শাখায় অফিসার (ক্যাশ) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন।

 

এছাড়া গ্রেপ্তার হয়েছেন শ্রীনগর শাখার ব্যবস্থাপক শরিফ উদ্দিন (৩৯), এবং শাখাটির বেসরকারি নিরাপত্তাকর্মী রঞ্জু আহমেদ (৩০) ও আব্দুল হাই (৪২)।

পুলিশ জানায়, অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে বুধবার শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় দুদকের শুনানি অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক ভুক্তভোগী গ্রাহক অংশ নেন। গ্রাহকেরা তাঁদের জমা টাকা ফেরত পাওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর পাইকপাড়া এলাকা থেকে ঘটনার প্রধান অভিযুক্ত ব্যাংকটির ক্যাশ ইনচার্জ শরিফুজ্জামান ওরফে সোহাগকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, লকারের চাবি ও চেকবই উদ্ধার করা হয়।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন