ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

চাঁদপুরে ২,৫০০ পিস ইয়াবাসহ আটক ১, নগদ ৭০ হাজার টাকা উদ্ধার

চাঁদপুরে ২,৫০০ পিস ইয়াবাসহ  আটক ১, নগদ ৭০ হাজার টাকা উদ্ধার

সারা বাংলা

চাঁদপুরে ২,৫০০ পিস ইয়াবাসহ আটক ১, নগদ ৭০ হাজার টাকা উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

চাঁদপুর শহরের বড় স্টেশন লোকো কলোনি এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে কোস্টগার্ড, জেলা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযান সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল বড় স্টেশন লোকো কলোনি এলাকায় আব্দুর রহিমের বসতঘরে তল্লাশি চালায়। তল্লাশিকালে লুকানো অবস্থায় ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আব্দুর রহিমকে আটক করা হয়।

 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের সমন্বিত যৌথ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন