সারা বাংলা
নাটোরে রেলের স্টাফ পরিচয়ে স্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

জার্মান নাগরিক ক্রিল লেন্ডার ওয়েবার পেনেইগা বাংলাদেশের হেরিটেজ সাইট নিয়ে কাজ করতে এসে প্রতারকের খপ্পরে পড়ে অ্যাপল ল্যাপটপসহ নাটোর রেলওয়ে স্টেশনে ব্যাগ হারিয়েছেন। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
ক্রিল লেন্ডার ওয়েবারের ভাষ্যমতে, হলুদ কোটি পরিহিত এক লোক রেলের স্টাফ পরিচয় দিয়ে ওয়েটিং রুমে তার সাথে ঘনিষ্ঠতা তৈরি করে।
এরপর ক্রিল লেন্ডার ওয়েবার তার কাছে সরল বিশ্বাসে ব্যাগ রেখে টিকিট কাটতে গেলে সে ব্যাগ নিয়ে সটকে পড়ে।
পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় নাটোর সদর থানায় এসে বিষয়টি জানালে থানা পুলিশ তার ম্যাকবুক ট্র্যাক করে হারানো ল্যাপটপ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
সদর থানার ওসি মনসুর রহমান জানান, বিদেশি নাগরিক হওয়ায় এবং বাংলাদেশি এনআইডি না থাকায় অনলাইনে তার জিডি গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তবে সদর থানা পুলিশের সুদক্ষ টিম হারানো জিনিসপত্র উদ্ধারে প্রচেষ্টা চালাচ্ছে।
ডিবিসি/এসডব্লিউএন