ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

চট্টগ্রামে ওভারটেক করতে গিয়ে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ২

চট্টগ্রামে ওভারটেক করতে গিয়ে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ২

সারা বাংলা

চট্টগ্রামে ওভারটেক করতে গিয়ে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ২

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

চট্টগ্রামের সাতকানিয়ায় ওভারটেক করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও চারজন।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের নয়াখালের মুখের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার কেশব চক্রবর্তীর ছেলে রিগেন চক্রবর্তী (৩৭) এবং চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের শান্তির বাজার এলাকার আহমদ নবীর ছেলে মো. রিয়াদ (২৬)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী স্বাধীন পরিবহনের একটি বাস মহাসড়কে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দোহাজারীগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। একই সময়ে একটি ভ্যানও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

 

দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রী রিয়াদ ও রিগেন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুস সাত্তার জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কেরানীহাট এলাকা থেকে সেটি আটক করা হয়। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন