ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

চট্টগ্রামে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা জব্দ

চট্টগ্রামে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা জব্দ

সারা বাংলা

চট্টগ্রামে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা জব্দ

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তবে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি ও গাঁজা রেখে পালিয়ে গেছে মাদক কারবারিরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে বারইয়ারহাট পৌরসভার রূপনগর পেট্রোল পাম্পের সামনে থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

 

পুলিশ জানায়, একটি প্রাইভেটকার ফেনী থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করলে মাদক কারবারিরা রূপনগর পেট্রোল পাম্পের সামনে প্রাইভেটকারটি দাঁড় করিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদকের বিরুদ্ধে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাড়ি ও গাঁজা ফেলে পালিয়ে গেলেও তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় উদ্ধার করা গাঁজা ও প্রাইভেটকার জব্দ করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন