ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

পাকিস্তান সীমান্তে নিজ রাইফেলের গুলিতে বিএসএফের নারী সদস্য নিহত

পাকিস্তান সীমান্তে নিজ রাইফেলের গুলিতে বিএসএফের নারী সদস্য নিহত

আন্তর্জাতিক, ভারত

পাকিস্তান সীমান্তে নিজ রাইফেলের গুলিতে বিএসএফের নারী সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে জম্মু সেক্টরে দায়িত্ব পালনকালে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফের এক নারী কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারী সদস্যের নাম রাজলক্ষ্মী। তিনি বিএসএফের ৭ম ব্যাটালিয়নের সদস্য ছিলেন এবং সুশীল বর্ডার আউট পোস্টে (বিওপি) দায়িত্বরত ছিলেন। তার বাড়ি ভারতের তামিলনাড়ুতে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজলক্ষ্মীর বুকে গুলির আঘাত লেগেছিল। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আরএস পুরা সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জম্মুর গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

প্রাথমিক তথ্যে জানা গেছে, গুলিটি তার নিজের সার্ভিস রাইফেল থেকেই বের হয়েছিল। তবে এটি অসাবধানতাবশত দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বক্তব্য দেওয়া হয়নি। ঘটনাটির বিষয়ে তদন্ত শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলো।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন