ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ঝিনাইদহে মিথ্যা তথ্যে পুলিশে ধরিয়ে দেওয়া নিয়ে শালিস, সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে মিথ্যা তথ্যে পুলিশে ধরিয়ে দেওয়া নিয়ে শালিস, সংঘর্ষে আহত ১০

সারা বাংলা

ঝিনাইদহে মিথ্যা তথ্যে পুলিশে ধরিয়ে দেওয়া নিয়ে শালিস, সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ঝিনাইদহের শৈলকুপায় শালিস বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়মৌকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত ৫ অক্টোবর বড়মৌকুড়ি গ্রামের শাওন হোসেনকে মাদকসেবী সন্দেহে আটক করে পুলিশ। পরে ডোপ টেস্টে ফলাফল নেগেটিভ আসায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরদিন ৬ অক্টোবর শামীম হোসেন নামের অপর এক ব্যক্তিকে আটক করা হলে তারও ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ আসে।

 

শাওনের অভিযোগ, একই গ্রামের শামীম হোসেন শত্রুতার জেরে তাকে মাদকসেবী উল্লেখ করে পুলিশের কাছে মিথ্যা তথ্য দিয়েছিলেন। এ বিষয়টির মীমাংসার জন্য বুধবার রাতে গ্রামে শালিস বৈঠক বসে। বৈঠক চলাকালে শাওন ও শামীমের পক্ষের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১০ জন আহত হন।

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাঁচজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, ঘটনার পর বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন