ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা পেদ্রো রদ্রিগেজ

ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা পেদ্রো রদ্রিগেজ

খেলাধুলা, ফুটবল

ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা পেদ্রো রদ্রিগেজ

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড এবং সাবেক বার্সেলোনা তারকা পেদ্রো রদ্রিগেজ। ৩৯ বছর বয়সে বুধবার (৭ অক্টোবর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে পেদ্রো লেখেন, "আমার মনে হয়েছে সময় এসে গেছে। সামনে এগিয়ে যাওয়ার এবং জীবনের নতুন এক অধ্যায় শুরু করার সময় এখন। নিজের স্বপ্ন পূরণ করতে পেরে এবং যারা সবসময় পাশে ছিলেন, তাদের প্রতি আমি গর্বিত ও কৃতজ্ঞ।"

 

স্পেনের টেনেরিফে জন্ম নেওয়া পেদ্রো কৈশোরে বার্সেলোনার যুব একাডেমিতে যোগ দেন এবং ২০০৮ সালে মূল দলে অভিষেক হয়। পেপ গার্দিওলার অধীনে ২০০৯ সালে বার্সার ঐতিহাসিক ছয় শিরোপাজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি হার্নান্দেজদের সঙ্গে খেলা এই ফরোয়ার্ড কাতালান ক্লাবটির হয়ে ৩২১ ম্যাচে ৯৯টি গোল করেন। বার্সেলোনার হয়ে তিনি তিনটি চ্যাম্পিয়নস লিগ (যার মধ্যে ২০১১ সালের ফাইনালে গোল করেছিলেন) ও পাঁচটি লা লিগা শিরোপা জিতেন।

 

আন্তর্জাতিক ফুটবলে স্পেনের জার্সিতে ৬৫ ম্যাচে ১৭টি গোল করেছেন পেদ্রো। ২০১০ সালে বিশ্বকাপ এবং ২০১২ সালে ইউরো চ্যাম্পিয়নশিপজয়ী স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

 

বার্সেলোনা ছাড়ার পর ২০১৫ সালে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দেন পেদ্রো। সেখানে তিনি প্রিমিয়ার লিগ (২০১৭), এফএ কাপ ও ইউরোপা লিগ শিরোপার স্বাদ পান। পরবর্তীতে ইতালিয়ান ক্লাব এএস রোমা হয়ে তিনি যোগ দেন লাৎসিওতে। সেরি আ'র এই ক্লাবের হয়ে দুই শতাধিক ম্যাচ খেলার পর গত মৌসুম শেষে ক্লাব ছাড়েন এবং এটিই ছিল তার পেশাদার ক্যারিয়ারের শেষ দল।

আরও পড়ুন