ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

ম্যানচেস্টার সিটির গৌরব কেড়ে নেওয়া যাবে না: কাইল ওয়াকার

ম্যানচেস্টার সিটির গৌরব কেড়ে  নেওয়া যাবে না: কাইল ওয়াকার

খেলাধুলা, ফুটবল

ম্যানচেস্টার সিটির গৌরব কেড়ে নেওয়া যাবে না: কাইল ওয়াকার

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

প্রিমিয়ার লিগের আর্থিক বিধিভঙ্গের দায়ে ম্যানচেস্টার সিটি দোষী সাব্যস্ত হলেও ক্লাবের সেই সোনালী সাফল্য ও গৌরব খেলোয়াড়দের কাছ থেকে কেড়ে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক কাইল ওয়াকার।

২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুমের মধ্যে ক্লাবের আয় ৯০০ মিলিয়ন পাউন্ডের বেশি বাড়িয়ে দেখানোর অভিযোগে সম্প্রতি সিটিকে দোষী সাব্যস্ত করে একটি স্বাধীন কমিশন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যেই আপিল করেছে সিটি কর্তৃপক্ষ।

 

২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ ১২টি ঘরোয়া শিরোপা জেতা ওয়াকার টকস্পোর্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আদালতের এই রায়টি “নিশ্চয়ই দেখতে ভালো লাগছে না।” তবে বিষয়টি এখনো আপিল পর্যায়ে থাকায় আইনি দিক নিয়ে মন্তব্য করতে রাজি হননি বার্নলির বর্তমান এই অধিনায়ক।

 

ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়ে ওয়াকার বলেন, “আমরা বহু বছর একসঙ্গে ট্রফি উদযাপন করেছি। যাই ঘটুক না কেন, সেই স্মৃতি ও অর্জন আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমরা মাঠের সেই রাতগুলো নিজেদের মতো করে উপভোগ করেছি।”

 

সাবেক খেলোয়াড়দের জন্য বিষয়টি অত্যন্ত অস্বস্তিকর উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা সবাই চাই লোকে ভাবুক যে আমরা সঠিক পথেই ট্রফিগুলো জিতেছি। তাই বিষয়টি নিয়ে কথা বলা সত্যিই কঠিন, কারণ এই অর্জনের পেছনে আমাদের অক্লান্ত পরিশ্রম ছিল।”

 

এদিকে সিটি ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিজেদের নির্দোষ দাবি করে জানিয়েছে, কমিশনের রায়ে আইন, নীতি ও তথ্যের গুরুতর ভুল রয়েছে। তাদের কাছে নির্দোষ প্রমাণের যথেষ্ট অকাট্য প্রমাণ রয়েছে বলেও ক্লাবটির পক্ষ থেকে দাবি করা হয়।

আরও পড়ুন