ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুতিদের

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুতিদের

আন্তর্জাতিক

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইয়েমেনের তাইজ এলাকায় সৌদি আরবের একটি ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে দেশটির হুতি বিদ্রোহীরা। ড্রোনটি তুরস্কে তৈরি এবং এটি সেখানে আক্রমণাত্মক কাজ চালাচ্ছিল বলে তারা জানায়।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ড্রোনটি নজরদারি ও হামলার কাজে ব্যবহার করা হচ্ছিল। সঠিক সময়ে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়।

 

এর পাশাপাশি কৌশলগত বাব আল-মান্দাব প্রণালীর কাছে সৌদি-সমর্থিত বাহিনীর ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কথাও জানান মুখপাত্র।

 

ইয়াহিয়া সারি বলেন, রাস আল-আরা এলাকার কাওয়াহ সেনা ক্যাম্পে ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছে এবং অস্ত্রের গুদামে আগুন ধরে গেছে। এছাড়া আশপাশের আরও কয়েকটি এলাকায় অবস্থানরত সৌদি-সমর্থিত বাহিনীর ওপর হামলা চালানো হয়, যাতে বহু সেনা হতাহত হয়েছে বলে দাবি করেন তিনি।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন