ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নারায়ণগঞ্জে স্টুডেন্ট টিকিট চাওয়ায় ২ কলেজছাত্রকে মারধরের অভিযোগ, বিআরটিসি বাস ভাঙচুর

নারায়ণগঞ্জে স্টুডেন্ট টিকিট চাওয়ায় ২ কলেজছাত্রকে মারধরের অভিযোগ, বিআরটিসি বাস ভাঙচুর

সারা বাংলা

নারায়ণগঞ্জে স্টুডেন্ট টিকিট চাওয়ায় ২ কলেজছাত্রকে মারধরের অভিযোগ, বিআরটিসি বাস ভাঙচুর

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

রূপগঞ্জে স্টুডেন্ট টিকিট চাওয়ায় দুই কলেজছাত্রকে মারধর ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে বিআরটিসি বাস কাউন্টারে থাকা লোকজনের বিরুদ্ধে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুটি বিআরটিসি বাস ভাঙচুর করেন তারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের মায়ারবাড়ী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

 

শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার সন্ধ্যায় আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজে পরীক্ষা শেষে ভুলতা বিআরটিসি কাউন্টারে স্টুডেন্ট টিকিট চান ওই দুই শিক্ষার্থী। টিকিট দিতে অস্বীকৃতি জানালে কথাকাটাকাটির একপর্যায়ে তাদের মারধর ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়। পরে এর প্রতিবাদে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

 

খবর পেয়ে পুলিশ ও কলেজ শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সুষ্ঠু বিচারের আশ্বাসে দুপুর পৌনে ২টার দিকে সড়ক ছেড়ে যান শিক্ষার্থীরা।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন