ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ইউরোপ

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাত, আহত ৮

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাত, আহত ৮

আন্তর্জাতিক, ইউরোপ

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাত, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

পোল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের অস্ট্রোলেঙ্কা শহরের একটি স্কুলে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। বুধবারের এ ঘটনায় আহতদের মধ্যে পাঁচ শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী ওই স্কুলেরই ১৯ বছর বয়সী এক শিক্ষার্থী। হামলার পর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।


পোলিশ সংবাদমাধ্যম আরএমএফ এফএমকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আদ্রিয়ান স্টুপস্কি জানান, হামলায় আহত আটজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়েই রয়েছেন।


পোলিশ প্রেস এজেন্সিকে পুলিশের মুখপাত্র মারচিন সাভিকি জানান, হামলাকারী নিজেও আহত হয়েছে। তবে তার আঘাতের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


ঘটনার পর পুলিশ সদস্যরা স্কুল প্রাঙ্গণে অবস্থান নিয়ে হামলার পরিস্থিতি ও ঘটনার ধারাবাহিকতা নির্ধারণে কাজ করছেন। হামলার সময় ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।


স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাকারীকে গ্রেপ্তারের পর পুলিশ ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


ডিবিসি/এসএফএল
 

আরও পড়ুন