ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

যুদ্ধ বন্ধে শর্ত জানাল ইরান, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা

যুদ্ধ বন্ধে শর্ত জানাল ইরান, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা

আন্তর্জাতিক, আরব

যুদ্ধ বন্ধে শর্ত জানাল ইরান, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

যুদ্ধ বন্ধ এবং পারস্য উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার জন্য নিজেদের শর্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরান। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে দেশটি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এসব তথ্য জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির (এমএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আলোচনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বাঘাই বলেন, সব ফ্রন্টে চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান এবং পারস্য উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ইরানের বিবেচনা ও শর্তগুলো সুস্পষ্ট এবং দৃঢ়ভাবে তুলে ধরা হয়েছে।
 

তিনি আরও জানান, অপর পক্ষের দেওয়া প্রস্তাবগুলোর প্রয়োজনীয় জবাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া হবে। এ বিষয়ে ইরান নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বলেও উল্লেখ করেন তিনি।
 

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ওমানের সঙ্গে আলোচনার অগ্রগতি তুলে ধরে ইসমাইল বাঘাই বলেন, দুই দেশের মধ্যে পরামর্শ ও আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে। উভয় পক্ষ হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ প্রবেশ ও প্রস্থানের জন্য নির্ধারিত নৌপথের ভৌগোলিক স্থানাঙ্ক নিয়ে একমত হয়েছে।
 

এ ছাড়া এই সমঝোতার বিষয়টি সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার কাছে কীভাবে উপস্থাপন করা হবে, সে বিষয়েও দুই দেশ একটি অভিন্ন বোঝাপড়ায় পৌঁছেছে।
 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আশা প্রকাশ করেন, শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।
 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন