বিবিধ
বসতি মেলায় স্বজন গ্রুপের স্টল পরিদর্শনে প্রধানমন্ত্রী

বসতি মেলা-২০২৬ উপলক্ষে স্বজন গ্রুপের স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার (৫ অক্টোবর) 'সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ' প্রতিপাদ্য নিয়ে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার আয়োজন করা হয়।
স্বজন গ্রুপের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসতি মেলায় স্বজন গ্রুপের স্টল পরিদর্শন করেন। স্টলে রাখা স্বজন গ্রুপের বিভিন্ন পণ্য প্রধানমন্ত্রী দেখেন। এ সময় স্বজন গ্রুপের চেয়ারম্যান হুমায়ুন কবীর এবং মার্কেটিং ডিরেক্টর মো. মিজানুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর স্টল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বজন গ্রুপের জেনারেল ম্যানেজার আবুল হাসনাত সোহাগ।
স্বজন গ্রুপকে দেশের প্রথম এনএসএফ সার্টিফায়েড সিপিভিসি পাইপ তৈরি করার জন্য প্রধানমন্ত্রী অভিনন্দন জানান। সেই সঙ্গে বাংলাদেশের পলিমার সেক্টরে আরও উন্নত মানের পণ্য সরবরাহ করার জন্য উৎসাহ দেন সরকারপ্রধান।
স্বজন গ্রুপের স্টল পরিদর্শনে আসায় প্রধানমন্ত্রীকে কোম্পানির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
ডিবিসি/এসডব্লিউএন