ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

কাতারের উপকূলে তেলবাহী ট্যাংকারে একাধিক ক্ষেপণাস্ত্রের আঘাত

কাতারের উপকূলে তেলবাহী ট্যাংকারে একাধিক ক্ষেপণাস্ত্রের আঘাত

আন্তর্জাতিক, আরব

কাতারের উপকূলে তেলবাহী ট্যাংকারে একাধিক ক্ষেপণাস্ত্রের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

কাতারের উত্তরাঞ্চলীয় উপকূলের কাছে পারস্য উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে একাধিক প্রজেক্টাইল আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা এ তথ্য জানিয়েছে। হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে।

সংস্থাটির তথ্যমতে, কাতারের মদিনাত আল-শামাল থেকে ৫১ নটিক্যাল মাইল বা প্রায় ৯৪ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটে।


সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, আক্রান্ত জাহাজটির নাম ‘অ্যাসার্স’। অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী তেল ও রাসায়নিকবাহী ট্যাংকারটি শনিবার পণ্যবোঝাই অবস্থায় হরমুজ প্রণালির দিকে যাচ্ছিল।


ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজে বারবার হামলা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, ৯৩টি নিশ্চিত ঘটনায় অন্তত ২৪ নাবিক নিহত হয়েছেন।


সর্বশেষ ৯ সেপ্টেম্বর হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী ‘এল গাইয়া’ ট্যাংকারে হামলায় দুই নাবিক নিহত হন।


এদিকে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে ওমান উপসাগরে আরেকটি ট্যাংকারে আগুন লাগার খবর জানিয়েছে ভ্যানগার্ড। জাহাজটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘ধালকুত’ হতে পারে। তবে আগুনের কারণ জানা যায়নি।


যুদ্ধের কারণে কার্যত বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রাথমিক সমঝোতা হলেও কয়েক সপ্তাহের মধ্যে তা ভেস্তে যায়।


বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর সুরক্ষায় প্রণালিটি দিয়ে তেল পরিবহন চলছে। কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে দৈনিক গড়ে ১ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়েছে, যা যুদ্ধপূর্ব সময়ের প্রায় ৮০ শতাংশ।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন