ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

রাজবাড়ীতে ডোবা থেকে নিখোঁজ যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ডোবা থেকে নিখোঁজ যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সারা বাংলা

রাজবাড়ীতে ডোবা থেকে নিখোঁজ যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

রাজবাড়ীতে ফুয়াদ চৌধুরী রোহান (২১) নামে এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি বাগানের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।

 

পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রোহান। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

 

বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রঘুনাথপুর গ্রামের একটি বাগানের ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় রোহানের মরদেহ উদ্ধার করে।

 

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে একটি বাগানের ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন