ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

চট্টগ্রামের পটিয়ায় গোয়ালঘরের তালা ভেঙে ৩ গরু চুরির অভিযোগ

চট্টগ্রামের পটিয়ায় গোয়ালঘরের তালা ভেঙে ৩ গরু চুরির অভিযোগ

বাংলাদেশ, সারা বাংলা

চট্টগ্রামের পটিয়ায় গোয়ালঘরের তালা ভেঙে ৩ গরু চুরির অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

চট্টগ্রামের পটিয়ায় গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন গরুর মালিক বিটু দে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলামপুর যোগেশ ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্বজনদের দাবি, রাত সাড়ে ৩টা পর্যন্ত পরিবারের সদস্যরা জেগে ছিলেন। পরে ভোর সাড়ে ৪টার দিকে গোয়ালঘরে গিয়ে দেখা যায় তালা ভাঙা এবং তিনটি গরুই নেই।


চুরি হওয়া গরুর মধ্যে রয়েছে একটি কালো রঙের বাছুর, একটি লাল রঙের পাঁচ মাসের গাভী এবং একটি কালো রঙের দুধের গাভী।


গরুর মালিক বিটু দের স্ত্রী কুমকুম দে কান্নাজড়িত কণ্ঠে বলেন, গরু লালন-পালন করেই তাদের সংসার চলে। সবগুলো গরু হারিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছেন। দ্রুত গরুগুলো উদ্ধারের দাবি জানান তিনি।


এদিকে এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা চুরি হওয়া গরুগুলো উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।


পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে গরু চুরির খবর তারা পেয়েছেন এবং বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন