ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নাটোরে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

নাটোরে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

বাংলাদেশ, সারা বাংলা

নাটোরে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ ‘Chamet’ (চ্যামেট) ব্যবহার করে নারীদের অশ্লীল ও নগ্ন ভিডিও ধারণ, সংরক্ষণ এবং পরবর্তীতে তা ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শনপূর্বক অর্থ আত্মসাৎ করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাটোর জেলার লালপুর থানার উধনপাড়া গ্রামের মো. মাহমুদুন নবীর ছেলে মো. নাদিম মাহমুদ (২৩) এবং একই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. স্বাধীন আলী (২৪)।


লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম শফিক জানান, লালপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ অক্টোবর দিবাগত রাত পৌনে দুইটার দিকে উধনপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নাদিম মাহমুদের বাড়ি থেকে অভিযুক্ত দুজনকে আটক করা হয়। আটকের পর তাদের ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


লালপুর থানা পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে চ্যামেট অ্যাপের মাধ্যমে নারীদের ফাঁদে ফেলে তাদের আপত্তিকর ও নগ্ন ভিডিও ধারণ করত। পরবর্তীতে সেই ভিডিওগুলো ভুক্তভোগীদের ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পাঠিয়ে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।


এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন