ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে জন্মদিনের পার্টিতে অডি ভাড়া নিয়ে বিপাকে কিশোর, দুর্ঘটনায় নিহত পথচারী

ভারতে জন্মদিনের পার্টিতে অডি ভাড়া নিয়ে বিপাকে কিশোর, দুর্ঘটনায় নিহত পথচারী

আন্তর্জাতিক, ভারত

ভারতে জন্মদিনের পার্টিতে অডি ভাড়া নিয়ে বিপাকে কিশোর, দুর্ঘটনায় নিহত পথচারী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

বন্ধুর জন্মদিন উদযাপনে অ্যাপের মাধ্যমে এক রাতের জন্য ১৬ হাজার রুপিতে অডি গাড়ি ভাড়া নিয়েছিল ১৭ বছর বয়সী এক কিশোর। তবে সেই আনন্দভ্রমণ রূপ নেয় মারাত্মক দুর্ঘটনায়। বিলাসবহুল গাড়িটির ধাক্কায় তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং উমাশঙ্কর (৪৫) নামের এক পথচারী নিহত হন। ভারতের দিল্লিতে এই ঘটনা ঘটে।

ঘটনার পর  কিশোর চালককে আটক করেছে ভারতের পুলিশ। সেই সাথে দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়। তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয়।

 

একজন অপ্রাপ্তবয়স্কর কাছে কীভাবে গাড়িটি হস্তান্তর করা হলো, তা নিয়ে গাড়ি ভাড়া দেওয়া সংশ্লিষ্ট সংস্থার ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। বয়স যাচাই, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা এবং গাড়ি বুকিং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে ওই প্রতিষ্ঠানের কাছে। তদন্তে নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে সংস্থাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

দুর্ঘটনার সময় গাড়িটিতে উপস্থিত অন্য যাত্রীদের পরিচয় ও বয়স শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া পুরো সময়জুড়ে কিশোর চালক একাই গাড়িটি চালাচ্ছিল নাকি অন্য কেউ চালকের আসনে ছিল, সেটিও তদন্ত করছে পুলিশ।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন