ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে ২৫টি ভেড়া আর ছাগল পিষে দিয়ে চলে গেল দ্রুতগতির ট্রাক

ভারতে ২৫টি ভেড়া আর ছাগল পিষে দিয়ে চলে গেল দ্রুতগতির ট্রাক

আন্তর্জাতিক, ভারত

ভারতে ২৫টি ভেড়া আর ছাগল পিষে দিয়ে চলে গেল দ্রুতগতির ট্রাক

Shabbir Shawon

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ভারতের গুজরাটের মরবি জেলায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় অন্তত ২৩টি ভেড়া ও ২টি ছাগলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েছে আরও প্রায় ২৫টি প্রাণী। মালিয়া-মিয়ানার কাছে কচ্ছ জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কের পাশের একটি সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল মালধারি পশুপালক তাদের ভেড়া ও ছাগলের পাল নিয়ে কচ্ছের দিকে যাচ্ছিলেন। প্রাণীগুলো মহাসড়ক পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক পালটিকে ধাক্কা দেয়।

 

এতে ঘটনাস্থলেই ২৩টি ভেড়া ও দুটি ছাগল মারা যায়। এ ছাড়া প্রায় ২৫টি প্রাণী আহত হয়।

 

ফুটেজে দেখা যায়, ট্রাকটি দ্রুতগতিতে পশুর পালের দিকে এগিয়ে এসে প্রাণীগুলোকে ধাক্কা দেয়। এরপর পালের মধ্য দিয়ে ট্রাকটি চলে যাওয়ার সময় একাধিক প্রাণীকে আঘাত পেতে দেখা যায়।

 

খবর পেয়ে মালিয়া-মিয়ানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পশুগুলোর মালিকদের বক্তব্যের ভিত্তিতে অভিযোগ নথিভুক্ত করেছে পুলিশ। ট্রাকচালকের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন