ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

চট্টগ্রামের জোরারগঞ্জে ১৩০ বোতল বিদেশি মদসহ ৩ জন আটক

চট্টগ্রামের জোরারগঞ্জে ১৩০ বোতল বিদেশি মদসহ ৩ জন আটক

বাংলাদেশ, সারা বাংলা

চট্টগ্রামের জোরারগঞ্জে ১৩০ বোতল বিদেশি মদসহ ৩ জন আটক

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে ১৩০ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে খাঁন সিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন খাগড়াছড়ির রামগড় উপজেলার নাকাপা এলাকার মো. নুর আলম (৩৩) ও মো. শেখ ফরিদ (৩৬) এবং ফেনী সদর উপজেলার মটুয়া এলাকার মো. শফিউল আলম ভূঁঞা (৩৪)।


র‍্যাব-৭ জানায়, গোপন সূত্রে জানা যায় ফেনীর ধর্মপুর এলাকা থেকে বিদেশি মদ নিয়ে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। সেই সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে খাঁন সিটি সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পিকআপটি থামানোর সংকেত দিলে চালকসহ তিনজন পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। পরে পিকআপের পেছনে ছয়টি প্লাস্টিকের বস্তায় রাখা ১৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।


র‍্যাব-৭ আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।


এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন