ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

কুয়াকাটায় সেনা কর্মকর্তা সেজে তরুণী নিয়ে হোটেলে, যুবকের ১ বছরের কারাদণ্ড

কুয়াকাটায় সেনা কর্মকর্তা সেজে তরুণী নিয়ে হোটেলে, যুবকের ১ বছরের কারাদণ্ড

বাংলাদেশ, সারা বাংলা

কুয়াকাটায় সেনা কর্মকর্তা সেজে তরুণী নিয়ে হোটেলে, যুবকের ১ বছরের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

পটুয়াখালীর কুয়াকাটায় নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন তরুণীকে হোটেলে নিয়ে আসার অভিযোগে আব্দুল জলিল (২২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কুয়াকাটার একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এ দণ্ড দেয়া হয়।


অভিযান পরিচালনা করেন কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। অভিযানে মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।


অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, কুয়াকাটার হোটেল মারওয়াতে আব্দুল জলিল নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে হীরা আক্তার (১৬) নামে এক কিশোরীকে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় ঘটনাস্থলে তার স্ত্রী মোসা. তামান্না (২০) উপস্থিত ছিলেন। পরে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ভুক্তভোগী হীরা আক্তার ও তার বাবা মনির খান সাক্ষ্য দেন।


অভিযানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আব্দুল জলিল স্বীকার করেন, তিনি সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে এমন প্রতারণা করে আসছিলেন।


সংশ্লিষ্টরা জানান, এর আগেও একই ধরনের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।


নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি কর্মকর্তা না হয়েও নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়া দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় আব্দুল জলিলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন