ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

নতুন প্রজন্মের M51.3 আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা ফ্রান্সের

নতুন প্রজন্মের M51.3 আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা ফ্রান্সের

বিবিধ

নতুন প্রজন্মের M51.3 আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা ফ্রান্সের

সিরাজুর রহমান

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ইউরোপে সাম্প্রতিক রুশ পারমাণবিক হুমকির পরিপ্রেক্ষিতে ফ্রান্স ৬ অক্টোবর ২০২৬ তারিখে সফলভাবে M51.3 সাবমেরিনভিত্তিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (SLBM) পরীক্ষা চালায়। পরীক্ষাটি পরিচালিত হয় ফরাসি নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন ‘লা ভিজিলান্ত’ (Le Vigilant) থেকে।

M51.3 সম্পূর্ণ ফরাসি প্রযুক্তিতে নির্মিত একটি আধুনিক SLBM। এর আনুমানিক পাল্লা ৮,০০০ থেকে ১০,০০০ কিলোমিটার। ২০২৫ সালে ফরাসি কৌশলগত সাবমেরিন বহরে যুক্ত হওয়া এই সংস্করণটি পূর্ববর্তী M51 সিরিজের একটি উন্নত রূপ। এটি সর্বোচ্চ ম্যাক ২৫ গতিতে ছুটতে সক্ষম এবং একসঙ্গে ৬ থেকে ১০টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে।

 

বর্তমানে M51 (SLBM) মিসাইল ফ্রান্সের সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার মূল ভিত্তি হিসেবে কাজ করে। এর সর্বশেষ আধুনিক সংস্করণে যুক্ত হয়েছে আধুনিক ‘TNO‑2’ ওশেনিক ওয়ারহেড, যা শত্রুপক্ষের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম।

 

‘মিসাইল থ্রেট’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, M51 কৌশলগত মিসাইলের ওজন প্রায় ৫৩ টন। ২০১০ সালে প্রথম সার্ভিসে আসা এই মিসাইলের দৈর্ঘ্য ১৩ মিটার এবং ব্যাস ২.৩৫ মিটার। এর প্রাথমিক সংস্করণে ৮,০০০ কিলোমিটার পাল্লা এবং ৪ থেকে ৬টি (MIRVed warheads) ওয়ারহেড বহনের ক্ষমতা ছিল।

 

ফরাসি নৌবাহিনী বর্তমানে মোট নয়টি পারমাণবিক সাবমেরিন পরিচালনা করে। এর মধ্যে রয়েছে ৪টি ‘সাফরেন’ ক্লাস ও ১টি ‘রুবিস’ ক্লাস আক্রমণাত্মক সাবমেরিন (SSN) এবং ১৪,৩৩৫ টন ওজনের ৪টি কৌশলগত ‘লা ট্রিওমফ্যান্ট’ ক্লাস (Le Triomphant-class) ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন (SSBN)।

 

আন্তর্জাতিক গণমাধ্যমের অনুমান অনুযায়ী, ফ্রান্সের হাতে প্রায় ২২৫ থেকে ২৫০টি পারমাণবিক ও থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যা বিশেষভাবে M51 সিরিজের মিসাইলের জন্য নকশা করা হয়েছে। সম্প্রতি ফ্রান্স ঘোষণা করেছে যে, ভবিষ্যতে তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্রভান্ডার সম্পর্কিত তথ্য বিশ্বের সামনে আর প্রকাশ করা হবে না।

 

সাবমেরিন বহরের পাশাপাশি ফ্রান্স যুক্তরাষ্ট্রের পর একমাত্র দেশ, যারা নিজস্ব প্রযুক্তিতে নির্মিত পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী পরিচালনা করে। ৪২,৫০০ টন ওজনের ‘শার্ল দ্য গল’ (Charles de Gaulle) বিমানবাহী রণতরী ফরাসি নৌবাহিনীর অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম। যদিও ফরাসি নৌবাহিনী আকারে যুক্তরাষ্ট্র বা রাশিয়ার তুলনায় যথেষ্ট ছোট, তবুও ফ্রান্স তাদের নৌবহরকে অত্যন্ত কার্যকর ও আধুনিক যুদ্ধক্ষমতাসম্পন্ন করে গড়ে তুলেছে।

 

তথ্যসূত্র: Reuters, Missile Threat, Wikipedia

 

লেখক: সিরাজুর রহমান, শিক্ষক ও লেখক

আরও পড়ুন